মুদ্রা সংগ্রহকারীদের পছন্দের একদম উপরের দিকে থাকে ‘Proof’ প্রুফ কয়েন এবং UNC ( Uncirculated) কয়েন I এই প্রুফ কয়েন কি?
💰প্রুফ কয়েন (Proof Coin) হলো টাকশাল বা মিন্ট দ্বারা বিশেষভাবে তৈরি সংগ্রাহকদের উপযোগী কয়েন, যা সাধারণ লেনদেনের জন্য বাজারে ছাড়া হয় না। এগুলো অত্যন্ত যত্ন সহকারে পালিশ করা ডাই দিয়ে একাধিকবার পাঞ্চ করে তৈরি করা হয়, যার ফলে এর পটভূমি আয়নার মতো চকচকে এবং নকশাগুলো হিমায়িত বা ফ্রোস্টেড দেখায়।
প্রুফ কয়েনের মূল বৈশিষ্ট্য :
👉বিশেষ
ফিনিশ: সাধারণ মুদ্রার তুলনায় অনেক উন্নত গুণমান ও ফিনিশিং অর্জনের জন্য প্রুফ
মুদ্রা একটি বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়। এর ব্যাকগ্রাউন্ড অত্যন্ত যত্ন
সহকারে পালিশ করে আয়নার মতো উজ্জ্বল করা হয় এবং কয়েনের নকশা ও লেখাগুলোকে অমসৃণ
বা ফ্রস্টেড করা হয়, যা এক চমৎকার বৈসাদৃশ্য তৈরি করে।
👉তৈরির
পদ্ধতি: ত্রুটিহীন চেহারা নিশ্চিত করার জন্য, বিশেষভাবে
প্রস্তুত ডাই ব্যবহার করে প্রুফ কয়েনগুলো খুব সাবধানে একাধিকবার স্ট্রাইক বা চাপ
দিয়ে তৈরী করা হয়।
👉উদ্দেশ্য:
এগুলো সাধারণ কেনাকাটায় ব্যবহারের জন্য নয়, এই
মুদ্রাগুলি প্রায়শই আনুষ্ঠানিক বা বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়, বিদেশী
বিশিষ্ট ব্যক্তিদের উপহার, অথবা সেইসব সংগ্রাহকদের জন্য সংগ্রহে রাখার জন্য সীমিত
সংখ্যায় তৈরি করা হয় যারা এর সূক্ষ্ম কারুকার্যের কদর করেন।
👉মোড়ক :প্রুফ
কয়েনগুলো সাধারণত দৃষ্টিনন্দন কাঠের বা প্রিমিয়াম প্যাকে বিক্রি করা হয়,
যা এদের অনন্যতাকে আরও ফুটিয়ে তোলে।
🔷ভারত
সরকারের🇮🇳 অর্থ মন্ত্রকের অধীনে একটি মিনিরত্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান SPMCIL
সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (Security
Printing and Minting Corporation of India Limited) সংগ্রহকারীদের
জন্য বিশেষ ফোল্ডারে ভারতের উল্লেখযোগ্য ব্যক্তি /প্রতিষ্ঠান / ঘটনা ইত্যাদি নিয়ে
এই বিশেষ ধরণের Proof /UNC কয়েন ইস্যু করে থাকে I
🟡পরবর্তী যে Commemorative (স্মারক) কয়েন নিয়ে আলোচনা করবো, সেটি ভারতে নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২২ সালে ভারত সরকার (কলকাতা মিন্ট) একটি ২৫০ টাকার রূপোর প্রুফ কয়েন সেট প্রকাশ করে। এই কয়েনটিতে ৫০% রূপো, ৪০% তামা, ৫% নিকেল এবং ৫% দস্তা বা অন্যান্য ধাতু রয়েছে। কয়েনটির ওজন ৩৫ গ্রাম ও ব্যাস ৪৪ মিমি I আমার সংগ্রহে থাকা কয়েনটি প্রুফ গ্রেড (Proof Grade) - যা সাধারণ লেনদেনের জন্য নয়, কেবল সংগ্রাহকদের জন্য তৈরি এবং সংগ্রাহকদের কাছে এটি একটি দুর্লভ ও মূল্যবান মুদ্রাসম্পদ I
প্রতিটা কয়েনে ১৭.৫ গ্রাম রুপা থাকায় কয়েনের দাম রুপার
দামের উপর ওঠা নামা করে থাকে I






















0 Comments